• জাতীয়

    বেসরকারি শিক্ষকদের জন্য আসছে সর্বজনীন বদলি

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ২:৪৫:৩৭                        

    ইসলাম ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

    আরো পড়ুন:

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নাকচঃ শিক্ষা উপদেষ্টা

    বুধবার (১৩ আগস্ট) বিকেলে শিক্ষা উপদেষ্টা সঙ্গে বৈঠকে এ তথ্য বলেন তিনি। পরে শিক্ষকদের প্রতিনিধিদল এক ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

    ব্রিফিংয়ে বলা হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন- ইতোমধ্যে সর্বজনীন বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কমিটি গঠিত হয়েছে। এ ছাড়াও শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য দাবির বিষয়ে সরকার বিবেচনা করবে।



    বৈঠকে সরকার বাড়ি ভাড়া ১ হাজার টাকা বাড়াতে চেয়েছে, কিন্তু শিক্ষকরা বলেছেন ২০ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন। শিক্ষকরা বলেন, শতাংশ হারে বাড়াতে হবে। এ ব্যাপারে দু-একদিনের মধ্যে শিক্ষকদেরকে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে।পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে।

    Google News

    প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
    Google News ক্লিক করুন।