প্রতিনিধি ৮ আগস্ট ২০২৫ , ১১:৩৪:১২
ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচিতে মব সৃষ্টি করে অনুষ্ঠান বাধাগ্রস্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
আরো পড়ুন:
অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি : নুর
বৃহস্পতিবার (৭ আগস্ট) ইউটিএলের প্রচার টিম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউটিএলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ নিন্দা জানান।
আরো পড়ুন:
জাতিকে এগিয়ে নিতে ড. ইউনূসের ভিশনকে গ্রহণ করবে বিএনপি: সালাহউদ্দিন
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৫ আগস্ট ২০২৫ তারিখে অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে টিএসসিতে বিভিন্ন কর্মসূচি ও প্রদর্শনীর আয়োজন করে।
সেখানে বিচারিক হত্যাকাণ্ডের শিকার বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের কয়েকজনের ছবিসংবলিত পোস্টার টানিয়ে বিগত ফ্যাসিবাদী দুঃশাসনের চিত্র জাতির সামনে তুলে ধরে। এ ছবিগুলোকে কেন্দ্র করে কয়েকটি বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা মব তৈরি করে অনুষ্ঠান বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালান।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি, জুলাই-পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থানপন্থি সব ছাত্র সংগঠন সুষ্ঠু ও বাধাহীনভাবে নিজেদের কর্মসূচি পালন করবে। কেউ কাউকে কর্মসূচি পালনে বাধা দেবে না এবং সবাই মিলে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখবে।
আরো পড়ুন:
সারাদেশে থেকে ঢাকায় আসবে শিক্ষকরা, দাবি না মানলে ক্লাস বর্জন
মতপার্থক্য থাকলে তা গঠনমূলক ও শান্তিপূর্ণ উপায়ে প্রকাশ করবে। ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের মধ্যে পারস্পরিক সহিষ্ণুতা বজায় থাকবে। কিন্তু মতভেদকে কেন্দ্র করে সংঘাত, হুমকি বা অপমানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের অন্যতম দায়িত্ব হলো শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা এবং জাতির ক্রান্তিকালে সঠিক দিকনির্দেশনা দেওয়া। কিন্তু কিছু শিক্ষক দায়িত্বশীলতার জায়গা থেকে বিচ্যুত হয়ে সংগঠনের ব্যানারে বিগত ১৬ বছরের মতো বর্তমান সময়েও ফ্যাসিবাদী কর্মকাণ্ডকে সমর্থন জোগাচ্ছেন। আমরা ইউটিএলের পক্ষ এ ধরনের কর্মকাণ্ডেরও নিন্দা জানাই।











