• জাতীয়

    এনটিআরসিএ’র নিবন্ধনধারী ও ফলাফল প্রাপ্তদের জন্য বিশাল সুখবর

      প্রতিনিধি 18 August 2025 , 8:52:16                        

    ইসলাম ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক ফল চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

    আরো পড়ুন:

    পাবনার সাঁথিয়ায় অধ্যক্ষ মজিবুরের অপসারণের দাবিতে মানববন্ধন

    রোববার (১৭ আগস্ট) বিকেল ৫টার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান এ অনুমোদন দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান এবং এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এখন বিষয়টি শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই এনটিআরসিএ ফল প্রকাশ করবে।

    এ প্রসঙ্গে অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান বলেন, নিয়োগ সুপারিশে সাধারণত মন্ত্রণালয়ের অনুমোদন লাগে না। তবে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশ করতে হলে অনুমোদন নিতে হয়। সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শিক্ষা উপদেষ্টার অনুমোদন হলেই ফল প্রকাশ করবে এনটিআরসিএ।

    এদিকে সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, চলতি প্রক্রিয়ায় ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে সঠিক সংখ্যা জানানো যাবে না।



    তিনি বলেন, ‘সব প্রস্তুতি শেষ হয়েছে। খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে।

    Google News

    প্রতিদিন ইসলাম অনলাইনের খবর পেতে
    Google News ক্লিক করুন।

    আরও খবর

    Sponsered content